কম্পিউটারের নির্দেশনায় সিএনসি রাউটারের কাটাকুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাহিয়ান উদ্ভাবন করেছেন সিএনসি কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোল (সিএনসি) রাউটার মডেল। এ রাউটারে কম্পিউটারে নির্দেশনা দিয়ে কোনো বস্তুকে যেকোনো আকৃতিতে নিখুঁতভাবে কাটা যাবে। বস্তুর আকৃতি যত জটিলই হোক না কেন এটা দিয়ে তা কাটা সম্ভব হবে। তাই বিভিন্ন জটিল যন্ত্রপাতির আকৃতি দেওয়া কঠিন হবে না। নাহিয়ান জানান, কম্পিউটারে দেওয়া নির্দেশমতে এটি কাজ করবে। যদি কম্পিউটারে কিছু লেখা বা ছবি আঁকা হয় তবে এ রাউটারটি একনাগাড়ে লিখতে ও আঁকতে পারবে। স্ক্যান করা কোনো কিছু আঁকতে পারবে ৯০ শতাংশ শুদ্ধ করে। রাউটারটি টেলিটক-চুয়েট জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উত্সবে প্রথম পুরস্কার জিতে নেয়। এটি তৈরির কাজ তত্ত্বাবধান করেছেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. তাজুল ইসলাম ও সজলচন্দ্র বণিক। রাউটারে বস্তু হিসেবে কাগজ ও কাটার যন্ত্র হিসেবে কলম ব্যবহার করা হয়েছে। কাগজের পরিবর্তে ধাতব পাত (মেটাল প্লেট) ও কলমের পরিবর্তে লেজার বা ওয়াটার কাটিং টুল বসালে যেকোনো জটিল আকৃতিতে তা কাটা যাবে। নাহিয়ান পুরো প্রোগ্রাম লিখেছেন ভিজুয়াল বেসিকে। রাউটারটি কম্পিউটারে যুক্ত হয় ইউএসবি ও সিরিয়াল সংযোগের মাধ্যমে। যে বস্তুটি কাটতে হবে তা লেড স্ক্রু ও ব্লেডের মাধ্যমে যেকোনো ত্রিমাত্রিক অবস্থানে ঘোরানো যাবে। নাহিয়ান জানান, বাণিজ্যিকভাবে ব্যবহূত একটি সিএনসি রাউটারের দাম ৬০ লাখ থেকে এক কোটি টাকা। তাঁরটি তৈরিতে খরচ অনেক কম হবে। প্রয়োগভেদে বিভিন্ন রকম রাউটারও তৈরি করা যাবে।