কম্প্-হিউমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রোগ্রামার বলছে স্ত্রীকে অসহায় সুরে: কী! তুমি প্রেগন্যান্ট? আনডু করার উপায় নেই? হঠাৎ করেই স্টার্ট বন্ধ হয়ে থেমে গেল চলন্ত গাড়ি। ভেতরে বসা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার ও প্রোগ্রামার।মেকানিক্যাল ইঞ্জিনিয়ার গাড়ির কলকবজা পরীক্ষা করে ত্রুটিগুলো দূর করল। গাড়ি স্টার্ট নিল না তবু।পেট্রল আর মবিলের মান যথাযথ নয় বলে জানাল কেমিক্যাল ইঞ্জিনিয়ার। বদল করা হলো। গাড়ি তবু নীরব।প্রোগ্রামার প্রস্তাব দিল, আমরা সবাই গাড়ি থেকে বের হয়ে আবার ঢুকি। কাজ হতে পারে। কম্পিউটার কখনোই মানুষের স্থান দখল করতে পারবে না।—নরখাদক শেষ বিচারের দিনে কস্মিনকালেও ধর্মকর্ম না করা প্রোগ্রামারকে স্বর্গে পাঠানোর রায় দেওয়া হলো। সে তো ভারি অবাক! তাকে জানানো হলো: নরকের শাস্তি তোমার জন্য যথেষ্ট মনে না হওয়ায় তোমাকে স্বর্গে পাঠানো হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে।