কম্প্-হিউমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 : তিন প্রোগ্রামার মিলে একসঙ্গে কোনো ব্যবসা শুরু করতে চায়। কীভাবে তা সম্ভব?: একজন বানাবে ভাইরাস, দ্বিতীয়জন তৈরি করবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার, আর তৃতীয়জন বানাবে এমন অপারেটিং সিস্টেম, যেটাতে ওগুলো কাজ করবে। মেয়েদের জন্য উইন্ডোজের বিশেষ ভার্সন বের করেছে মাইক্রোসফট। এতে ‘হ্যাঁ’ ও ‘না’ বাটনের বদলে থাকবে ‘হয়তো’। এক মেয়ের সঙ্গে ইন্টারনেটে পরিচিত হওয়ার পর এক ছেলে তাকে লিখল, ‘আমি তোমার প্রেমে পড়ে গেছি। সারা নেট তন্নতন্ন করে খুঁজেও তোমার চেয়ে সুন্দরী কোনো মেয়ে চোখে পড়েনি।’ আইপি থাকলে আইকিউর দরকার আছে কি? পিসির সামনে বসে প্রোগ্রাম রচনা করছে প্রোগ্রামার। তার দৃষ্টি আকর্ষণের নানাবিধ চেষ্টা ব্যর্থ হওয়ার পর তার স্ত্রী নতুন কেশবিন্যাস করল, নতুন পোশাক পরল, মেকআপ করল মন দিয়ে, তারপর তার কাছে গিয়ে বলল, ‘আমার দিকে তাকিয়ে দেখো তো। কোনো পরিবর্তন লক্ষ করছো?’স্ত্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রোগ্রামার বলল, নতুন স্কিন?