কম্প্-হিউমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রোগ্রামার বলল তার স্ত্রীকে, ‘তোমার কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই। আর তাই স্থির করেছি, আমার সদ্য তৈরি ভাইরাসটির নাম দেব তোমার নামে।’ কুচকুচে কালো এক দেশের কুচকুচে কালো এক শহরের কুচকুচে কালো এক ফ্ল্যাটের কুচকুচে কালো এক ঘরে কুচকুচে কালো এক লোক বলছে, ‘আর যদি কখনো নিজে নিজে কালি ভরার চেষ্টা করেছি প্রিন্টারের কার্ট্রিজে!’  ‘আমি কম্পিউটার ভালোবাসি খুব, তবে তা প্রেম কি না, বুঝতে পারি না।’ দুই ইউজারের সংলাপ:‘গতকাল একটা ফাইল ডাউনলোড করেছি ইন্টারনেট থেকে, কিন্তু ওটার প্রয়োজন আমার নেই। এখন কী করে ফেরত দেব ওটা, বুঝতে পারছি না।’‘তোমার মতো ইউজারদের কারণে অচিরেই ইন্টারনেটে আর কোনো ফাইল অবশিষ্ট থাকবে না।’ প্রোগ্রামার তার ছেলেকে ঘুম পাড়াচ্ছে রূপকথা বলে, ‘এক দেশে ছিল এক ছেলে। তার ছিল সর্বশেষ মডেলের কম্পিউটার, তাতে ছিল অজস্র লাইসেন্সড সফটওয়্যার।’‘বাবা, সফটওয়্যার কি লাইসেন্সডও হয়?’ ‘আমি তো রূপকথা বলছি, বাবা।’