কম্প্-হিউমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রোগ্রামারের প্রাণসংহারের জন্য কোনো অ্যাঞ্জেল আসে না, আসে আনইনস্টলার। সকালে ঘুম ভাঙার পর বান্ধবী জিজ্ঞেস করল প্রোগ্রামারকে, ‘তুমি আমাকে বিয়ে করবে?’‘প্রতিবার একই প্রশ্ন! কতবার বলেছি FAQ পড়ে নিতে!’ ‘হু ওয়ান্টস টু বি এ মিলিওনিয়ার’ অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন বিল গেটস। নেটাসক্ত এক লোক ডাক্তারের কাছে গিয়ে বললেন, ‘ডাক্তার সাহেব, আমার ভেতরে দ্বৈত ভার্চুয়াল সত্তা অনুভব করছি।’‘কী রকম?’‘আমার এক ই-মেইল অ্যাকাউন্ট থেকে নিজেরই অন্য অ্যাকাউন্টে চিঠি লিখছি নিয়মিত।’ আঙুল খুব ব্যথা করছে আজ। কাল সারা রাত বান্ধবীর সঙ্গে ঝগড়া করেছি চ্যাটে।