কম্প্ হিউমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন মাউস, মডেম, সিডি ড্রাইভ ইনস্টল করার সময় উইন্ডোজের রুশ ভার্সনে নোটিশ ভেসে ওঠে মনিটরে, ‘নতুন ডিভাইস খুঁজে পাওয়া গেছে এবং এ উপলক্ষে মদ্যপান করা প্রয়োজন।’ প্রোগ্রামার স্বামী ল্যাপটপ নিয়ে কাজে মগ্ন। স্ত্রী এসে বলল, দাও না গো, একটু খেলি?মনিটর থেকে চোখ না সরিয়ে উত্তর দিল প্রোগ্রামার, তুমি যখন রান্না করো, আমি কখনো হাঁড়ি চাই তোমার কাছে? ‘মডার্ন টকিং’-ভক্ত প্রোগ্রামারদের প্রিয় গান—ইউ আর মাই হার্ড, ইউ আর মাই সফট। উইন্ডোজের সঙ্গে ইন্টারনেট এক্সপ্লোরার দেওয়া হয় কেন?যাতে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে অন্য কোনো ব্রাউজার ডাউনলোড করে নেওয়া যায়। প্রায়ই দেখি, লেখা আছে: press any key। কি-বোর্ডে কত খুঁজেছি, any key নেই কোত্থাও!