কম্বোডিয়া ও খেমার রুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শতাব্দীর চল্লিশের দশকে ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে কম্বোডিয়ার কমিউনিস্ট আন্দোলনের বিকাশ। রাজা নরোদম সিহানুক তাঁর এ কমিউনিস্ট-বিরোধীদের নাম দেন ‘খেমার রুজ’। তবে তাদের আনুষ্ঠানিক নাম ছিল কমিউনিস্ট পার্টি অব কাম্পুচিয়া (সিপিকে)। কম্বোডিয়ার তখনকার নাম কাম্পুচিয়া। ১৯৭০ সালের মার্চে গৃহযুদ্ধের পর মার্কিনপন্থীদের হাতে প্রিন্স সিহানুক ক্ষমতাচ্যুত হন, তবে বামপন্থী খেমার রুজরা ক্রমে বড় শক্তি হয়ে ওঠে। ১৯৭৫ সালের এপ্রিলে তারা নমপেনের নিয়ন্ত্রণ নেয়। এর পরপরই খেমার রুজরা নমপেন ও অন্যান্য নগরী থেকে ২০ লাখের মতো লোককে গ্রামে গিয়ে কৃষিকাজ করতে বাধ্য করে। চালের উত্পাদন বাড়ানোকে বড় একটি অগ্রাধিকার স্থির করা হয়। ব্যক্তিগত মালিকানা নিষিদ্ধ করে প্রত্যেকের জিনিসপত্র অন্যদের সঙ্গে ভাগাভাগি করার নীতি প্রবর্তিত হয়। কৃষিক্ষেত্রে বাধ্যতামূলক শ্রম ও অন্যান্য নীতির কারণে ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খেমার রুজ শাসনামলে প্রায় ২০ লাখ লোকের মৃত্যু ঘটে।