কয়েদি রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন অপরাধীকে পাঁচ বছরের জন্য কারাভোগের শাস্তি দেওয়া হয়েছে। বিচারক সদয় হয়ে তাদের একটা সুযোগ করে দিলেন। জেলখানায় সময় কাটানোর জন্য তারা চাইলে সঙ্গে কিছু নিতে পারবে। প্রথম অপরাধী সঙ্গে নিল একটা খাতা আর কলম। দ্বিতীয়জন সঙ্গে নিল একটা রেডিও। আর তৃতীয়জন নিল এক বাক্স সিগারেট।পাঁচ বছর পর প্রথমজন যখন বেরিয়ে এল, তখন দেখা গেল, জেলখানায় তার সময় ভালোই কেটেছে। জেলের জীবন নিয়ে সে একটা উপন্যাস লিখে ফেলেছে। দ্বিতীয়জনও আছে বেশ ফুরফুরে মেজাজে। জেলখানায় গান শুনে তার চমৎকার সময় কেটেছে। তৃতীয়জন বেরিয়ে এল বিধ্বস্ত অবস্থায়। চুল উসকোখুসকো, উন্মাদপ্রায় দশা। বাক্সভর্তি সিগারেট হাতে নিয়ে সে কাতরস্বরে বলল, ‘কারও কাছে একটা দেশলাই হবে?’জেলখানায় নতুন কয়েদি এসেছে। নতুন কয়েদির পরিচয় হলো এক পুরোনো, বৃদ্ধ কয়েদির সঙ্গে—নতুন কয়েদি: আপনি কয় বছর ধরে আছেন?পুরোনো কয়েদি: ১০ বছর।নতুন কয়েদি: আহা! নিশ্চয়ই খুব কষ্ট হয় আপনার।পুরোনো কয়েদি: বললে বিশ্বাস করবে না, আমি একদিন বিল গেটসের মতো জীবন যাপন করেছি। বিলাসবহুল হোটেলে থেকেছি, দামি খাবার খেয়েছি, বউকে দামি গয়না কিনে দিয়েছি...নতুন কয়েদি: তারপর?পুরোনো কয়েদি: তারপর একদিন, বিল গেটস থানায় অভিযোগ করলেন, তাঁর ক্রেডিট কার্ডটা হারানো গেছে!দুই কয়েদি পালিয়েছে জেল থেকে। আবার যখন তাদের আটক করা হলো, কারারক্ষক প্রশ্ন করলেন, ‘তোমরা জেল থেকে পালিয়েছিলে কেন?’১ম কয়েদি: কারণ, জেলখানার খাবার খুবই জঘন্য। খাওয়া যায় না।কারারক্ষক: কিন্তু তোমরা জেলের তালা ভাঙলে কী দিয়ে?২য় কয়েদি: সকালের নাশতার রুটি দিয়ে!জেলখানায় নতুন এসেছে এক কয়েদি। অন্য কয়েদিদের সঙ্গে রাতে খেতে বসল সে।হঠাৎ কয়েদিদের মধ্যে একজন বলে উঠল, ‘৩১’। আর অন্যরা হো হো করে হেসে উঠল। আরেকজন বলল, ‘৫২’। শুনেই সবাই হেসে গড়াগড়ি খেতে লাগল।এদিকে নতুন কয়েদি ঘটনা কিছুই বুঝে উঠতে পারছে না। পাশের পুরোনো এক কয়েদিকে জিজ্ঞেস করল, ‘হচ্ছেটা কী, বলুন তো?’পুরোনো কয়েদি: আমরা তো এখানে আছি অনেক দিন হলো। একই কৌতুক বারবার শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে। এখন আর আমরা পুরো কৌতুক বলি না। কৌতুকের নম্বরটা বলি, বাকিরা বুঝে নেয়।এমন সময় ঘরের কোণ থেকে এক কয়েদি বলে উঠল, ‘২৯’। কিন্তু এবার কেউই হাসল না।নতুন কয়েদি: কী ব্যাপার, কেউ হাসছে না কেন?পুরোনো কয়েদি: দূর, ব্যাটা কৌতুকটা একেবারেই মজা করে বলতে পারেনি!বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বলল এক কয়েদি, ‘হুজুর, আমাকে ব্যাংক ডাকাতির মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। অথচ আমি একেবারেই নিরপরাধ। আমাকে আপনি বাঁচান।’সাক্ষী ব্যাংক কর্মকর্তা চিৎকার করে বললেন, ‘না হুজুর! পাঁচ ব্যাংক ডাকাতের মধ্যে এই লোকও ছিল। আমি নিশ্চিত।’কয়েদি: অসম্ভব! এই লোকটা মিথ্যা বলছে হুজুর। আমরা চারজন ছিলাম!সংগ্রহ: মো. সাইফুল্লাহ