কর আইনজীবী সমিতির কার্যকরী সংসদের অভিষেক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির কার্যকরী সংসদের অভিষেক অনুষ্ঠান সম্প্রতি আগ্রাবাদে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ মুছা। এতে বক্তব্য দেন কর কমিশনার (আপিল) কাজী ইমদাদুল হক, কর অঞ্চল-১ এর কমিশনার মো. দবির উদ্দিনসহ ঊর্ধ্বতন কর কর্মকর্তারা।
কর আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ মুছা ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম কর আইনজীবীদের পেশাগত সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, সমিতির সদস্য সংখ্যা আড়াই হাজার। বর্তমানে সমিতির কার্যালয়ে এই বিপুল সংখ্যক সদস্যদের বসার স্থান সংকুলান হচ্ছে না। এজন্য নতুন একটি বার ভবন নির্মাণে সহযোগিতা চান তাঁরা। একইসঙ্গে আবাসন প্রকল্প গ্রহণ করার উদ্যোগ নেওয়ার কথা জানান।
আ জ ম নাছির উদ্দিন বলেন, কর আহরণে কর আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কর আইনজীবীদের জন্য একটি বার ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ ছাড়া কর আইনজীবীদের আবাসন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শেখ এম শাহজাহান ঠাকুর ও কার্যকরী নির্বাহী সদস্য মুহাম্মদ বাহার উদ্দিন। বিজ্ঞপ্তি।