কর আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
চট্টগ্রাম কর আইনজীবী সমিতি নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গত ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় চট্টগ্রাম কর আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পুরো অনুষ্ঠানটি দুটি পর্বে ভাগ ছিল। বিদায়ী সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলামের সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তরের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মো. মুছা। দ্বিতীয় পর্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি কে এম জয়নাল আবদিন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল কায়সার বেলালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এ বশর তালুকদার, ২০১৬ সালের প্রধান নির্বাচন কমিশনার মো. শাহজাহান চৌধুরী, সাবেক সভাপতি বদিউজ্জামান, সাবেক সভাপতি আবদুল ওয়াহাব, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী শাহীন।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্যদের উন্নয়নে নবনির্বাচিত কমিটি দলমত–নির্বিশেষে কাজ করে যাবে। বিশেষ করে কর আইনজীবীদের পেশাগত মান উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবে। বিজ্ঞপ্তি।