প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচন সম্প্রতি নগরের আগ্রাবাদে সিজিও বিল্ডিংয়ে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ মুছা সভাপিত ও মো. মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৪ জনের কমিটির নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মো. মাসুদুল হক, যুগ্ম সম্পাদক এহতেশামুল আলম চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. শাহজাহান ঠাকুর, অর্থ সম্পাদক বিতাশক কুমার বড়ুয়া, গ্রন্থাগার ও ম্যাগাজিন সম্পাদক দীপক রঞ্জন বসাক ও সমাজকল্যাণ সম্পাদক মো. ফখরুদ্দিন। এ ছাড়া সদস্য পদে ছয়জন নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।