কর আইনজীবী সমিতির সবুজ-হলুদ ঐক্য পরিষদের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর আইনজীবী সমিতির সবুজ-হলুদ ঐক্য পরিষদের সাধারণ সভা ২৪ মে পরিষদের সভাপতি কাজী মহসীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের কল্যাণে বেনোভোলেন্ট ও মিউচুয়াল ফান্ড রুলস প্রণয়নের ঘোষণা দেন সভাপতি। চট্টগ্রাম ক্লাবে মোস্তফা কামাল মনসুরের সঞ্চালনে সভায় বক্তব্য দেন কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এইচ খান, এম এ তৈয়ব চৌধুরী, শাহ আলম, আবদুল ওয়াদুদ, এম মহিউদ্দিন সারোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মনসুর, নেপালচন্দ্র বড়ুয়া, সাইফুর রহমান, জসীম উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।