কর আইনজীবী সমিতির সেমিনার

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে বিদ্যমান আয়কর বিচারব্যবস্থা নিয়ে এক সেমিনার, বার্ষিক ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৮ জানুয়ারি রাতে জিইসি কনভেনশন মিলনায়তনে সমিতির সভাপতি জয়শান্ত বিকাশ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এ এফ এম আবদুর রহমান। সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. রেজাউল হাসান, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী মোশাররফ হোসেন, আপিলেট ট্রাইব্যুনালের সদস্য মাধব চন্দ্র দাশ, আপিলেট ট্রাইব্যুনালের অতিরিক্ত কর কমিশনার মফিজ উল্লাহ, কর অঞ্চল-৪–এর অতিরিক্ত কর কমিশনার ইকবাল হোসেন, কর অঞ্চল-২–এর অতিরিক্ত কর কমিশনার বজলুল করিম, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মঞ্জুর মাহমুদ খান, সাবেক সভাপতি মো. ইদ্রিস।
আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সমিতির সাবেক সভাপতি মহিউদ্দিন সরোয়ার। সভায় বক্তারা আয়কর অধ্যাদেশ ১৯৮৪ বিদ্যমান আয়কর বিচারব্যবস্থার সংশোধনসহ প্রয়োজনীয় আইন সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।