কর কমিশনারদের সঙ্গে আইনজীবী সমিতির মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি পদোন্নতি পাওয়া কর কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন ও সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সঙ্গে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের নেতারা। গত মঙ্গলবার আগ্রাবাদে কর অঞ্চল কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া চট্টগ্রাম কর অঞ্চল-১–এর বিদায়ী কর কমিশনার অপূর্ব কান্তি দাসের সঙ্গেও মতবিনিময় করেন কর আইনজীবী ঐক্য পরিষদের নেতারা।
পৃথক মতবিনিময় সভায় কর কমিশনাররা রাজস্ব আহরণে কর আইনজীবীদের পেশাগত মান উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। মতবিনিময় সভায় অংশ নেন চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের নির্বাহী সভাপতি মোহাম্মদ মুছা। এ সময় পরিষদের সহসভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক এহতেশামুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ও পরিষদের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।