করইয়ানগর উচ্চবিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী পালন
নানা আয়োজনে সম্প্রতি উদ্যাপিত হয়েছে সাতকানিয়ার করইয়ানগর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী। সাবেক শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করে। বেলুন উড়িয়ে বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।
সুবর্ণজয়ন্তীর উৎসব কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষুবিশেষজ্ঞ মোহাম্মদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী, সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ প্রিয়বর্ধন বড়ুয়া ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অহিদ সিরাজ চৌধুরী।
অনুষ্ঠান উপলক্ষে শত শত সাবেক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। আড্ডা ও স্মৃতিচারণে মেতে ওঠেন সবাই। এ ছাড়া ছিল বিভিন্ন শিল্পীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যা ফল ড্র। বিজ্ঞপ্তি।