করইয়ানগর উচ্চবিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়ার করইয়ানগর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সম্প্রতি। এতে প্রধান অতিথির ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অহীদ সিরাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান মো. আবদুল মোনাফ বিশেষ অতিথি ছিলেন। বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাদ ছাল্লাল, শিল্পপতি আবুল বশর, মোজাম্মেল হক ও মাস্টার ফরিদুল আলম। আফসারুল আমীন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিবিষয়ক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি বেশি মনোযোগী হয়ে দেশের যোগ্য নাগরিক হওয়ার আহ্বান জানান। পরে মন্ত্রী মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। বিজ্ঞপ্তি।