করলার চার পদ
উচ্ছেঘণ্টউপকরণ: ছোট করলা ১ কাপ (পাতলা করে কাটা), মসুর ডাল ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, কাঁচামরিচ ৩-৪টি (ফালি), হলুদ গুঁড়া আধা চা চামচ, আস্ত জিরা সামান্য, আদা কুচি ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো, পানি ২ কাপ।প্রণালি: ডাল ধুয়ে ২ কাপ পানি, আধা চা চামচ রসুন, আদা, লবণ ও হলুদ গুঁড়া দিয়ে চুলায় বসিয়ে দিন। ডাল সেদ্ধ হলে তাতে করলা দিন। ডাল ও করলা মাখা মাখা হলে কাঁচামরিচ দিন। অন্য একটি কড়াইয়ে তেল, জিরা, পেঁয়াজ ও রসুন দিয়ে ভাজুন। ভাজা হলে ডাল-করলা আস্তে আস্তে ঢেলে দিন। কিছুক্ষণ চুলায় রেখে লবণ চেখে নামিয়ে পরিবেশন করুন মজাদার উচ্ছেঘণ্ট।করলার চচ্চড়িউপকরণ: মাঝারি আকারের করলা ২টি, পটোল ২টি, আলু ১টি (সব সবজি চার কোনা করে কাটা), পেঁয়াজ কাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া সামান্য, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ফালি ৩-৪টি, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো, পানি ১ কাপ।প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষাতে হবে। মসলা কষা হলে তাতে করলা, পটোল ও আলু দিন। কিছুক্ষণ কষা হলে ১ কাপ পানি দিন। করলা সেদ্ধ হয়ে মাখা মাখা হলে তাতে কাঁচামরিচ ও ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করুন করলার চচ্চড়ি।পেঁয়াজ করলা ভাজিউপকরণ: করলা ২টি (বড়), পেঁয়াজ ৮-১০টি, কাঁচামরিচ ৪-৫টি, রসুন কুচি ও কোয়া, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।প্রণালি: করলা ধুয়ে পাতলা করে কেটে বিচি ফেলে দিন। পেঁয়াজ চার টুকরো করে কেটে ভাঁজগুলো ছাড়িয়ে নিন। কাঁচামরিচ ফালি করুন, রসুন থেতো করে নিন। চুলায় ফ্রাইপ্যানে তেল দিয়ে তাতে রসুন দিন। রসুন ভাজা হলে পেঁয়াজ ও করলা দিন। চুলার আঁচ মাঝারি রেখে করলা আস্তে আস্তে উল্টে দিন। লবণ ও কাঁচামরিচ দিন পেঁয়াজ-করলা সেদ্ধ হলে সবুজ থাকতে থাকতে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার পেঁয়াজ করলা ভাজি।কাঁচা করলার ভর্তাউপকরণ: করলা ১টি (খুব পাতলা করে কাটা), পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১টি, সরিষার তেল ১ চা চামচ, লবণ স্বাদমতো।প্রণালি: করলার বিচি ফেলে ১০ মিনিট লবণ মাখিয়ে রাখতে হবে। তারপর করলা পানি দিয়ে ধুয়ে চিপে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল ও লবণ দিয়ে ভালো করে মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।