করুণ বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার মনে হচ্ছে। অসুখের কথা শুনে হয়তো দেখব সাদা কাফনে মোড়া দাদু। আকাশটা চূড়ান্ত রূপ নিল যখন দশবারের মাথায় মামাকে জিজ্ঞেস করতেই কেঁদে ফেললেন। বহুদিন ধরে মামা দাদুকে দেখেন না। খুব ভালোবাসতেন তাঁকে দাদু। এরই মধ্যে যাত্রাবাড়ীর জ্যামে পড়লাম। সময় না কাটাই স্বাভাবিক। হঠাৎ ঝুমবৃষ্টি নেমে এল, ঠিক তখনই ভোঁ করে বাসটা ছুটে চলল। আমার চোখ বেয়ে পানি পড়তে লাগল। বাড়ি এসে দেখি জানাজা হচ্ছে। আব্বুকে সান্ত্বনা দিচ্ছেন আম্মা। অনেক কষ্টে কান্নার ঢোঁকটা গিললাম। কবরে মাটি দেওয়ার সময় সব স্মৃতি একসঙ্গে এসে আঘাত করল মনের জানালায়। উষ্ণ ঝরনা আশু হয়ে পড়তে লাগল গাল বেয়ে। হাত ধুতে গেলাম।হঠাৎ আম্মু আব্বার নাম করে চিৎকার দিয়ে উঠলেন। দৌড়ে গেলাম বাড়িতে। ‘আব্বা মারা গেছে, মুহিব। আব্বা আর নেই।’ আম্মু ফুঁপিয়ে কাঁদতে লাগলেন আমাকে জড়িয়ে ধরে। বেদনার বাঁধভাঙা অশ্রুর মতো আকাশ থেকে ঝেপে বৃষ্টি এল। আম্মাকে শুইয়ে দিয়ে ছুটে গেলাম কবরের পাশে। পলিথিন বিছিয়ে দিলাম। আজ আবার কবর দেব! আরেক প্রিয়জনকে। গরম গরম লাগছে। শরীর দিয়ে ভাপ উঠছে, না জ্বর আসছে। আবার ঝুমবৃষ্টি। কালের বৃষ্টিবিলাস বুঝি এমনই হয়। বিধাতার কত রঙের খেলা। প্রিয় ঋতুটা আর আমার প্রিয় রইল না।মুহিবডেমরা, ঢাকা।