করৈয়া উচ্চবিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাগলনাইয়া উপজেলার করৈয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর বদরুদ্দোজার বিদায় সংবর্ধনা সভা ২৬ মার্চ অহিদুর নবী ভুঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান ও মহিউদ্দিন চৌধুরী। বক্তব্য দেন আকবর ভূঁঞা, রুহুল আমিন, মাস্টার মোশাররফ হোসেন ভূঁঞা, সিরাজুদ্দৌলা মাস্টার, আলমগীর ভূঁঞা, জিয়াউল হক, কামাল উদ্দিন প্রমুখ। সভা পরিচালনা করেন শরিয়ত উল্লা মাস্টার ও নুরুল আমিন। বিজ্ঞপ্তি।