কর্ণফুলী এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন কর্ণফুলী এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের (কেকা) উদ্যোগে সুবিধাবঞ্চিত পথশিশুদের মধ্যে সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয়। অপরাজেয় বাংলাদেশ পরিচালিত আশ্রয়কেন্দ্রে (শেল্টার হোম) অবস্থানরত শিশুদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। কেকার সদস্যরা এ সময় শিশুদের নানা সমস্যার কথা শোনেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেকার কর্মকর্তা তপন মিত্র চৌধুরী, মাহফুজুর রহমান, নাফিজ মিনহাজ, মিজানুর রহমান ও সালাউদ্দিন শেখ। বিজ্ঞপ্তি।