কর্ণফুলী কাগজকল কখনো বন্ধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বলেছেন, কর্ণফুলী কাগজকল (কেপিএম) কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত হলেও এটি তিন পার্বত্য জেলার সম্পদ। এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক লাখ লোকের কর্মসংস্থান হচ্ছে। তাই আওয়ামী লীগ সরকার কখনো এটি বন্ধ করবে না। কেপিএমকে আগের সেই সোনালি দিনের অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে তিনি জানান। ১৮ আগস্ট চন্দ্রঘোনায় আয়োজিত এক সভায় মন্ত্রী এসব কথা বলেন। কেপিএমের বিরুদ্ধে মহল বিশেষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে দীপঙ্কর তালুকদার বলেন, ওই মহল সব সময় অপপ্রচার করছে যে কেপিএম বন্ধ হয়ে যাবে। তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। এতে আরও বক্তব্য দেন চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল্লা ভূঁইয়া, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছিন মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থোয়াইচিং মারমা, আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মফিজুল হক ও সাংগঠনিক সম্পাদক সফিউল আলম।