কর্ণফুলী গ্যাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি, সাধারণ সম্পাদক
সভাপতি, সাধারণ সম্পাদক

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর সহযোগী সংগঠন কর্ণফুলী গ্যাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে। এতে নির্বাচিতরা হলেন সভাপতি হেলাল উদ্দিন মো. আলমগীর, সহসভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ নিয়ামূল কবীর, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক নুরুজ্জোহা তালুকদার, জনসংযোগ ও প্রচার সম্পাদক আবদুল বাতিন, দপ্তর সম্পাদক ঝুলেন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক চৌধুরী হাসিব বিন হাবীব, সমাজকল্যাণ সম্পাদক নাজমুল আলম, সদস্য মোশাররফ হোসেন সরকার, শাহ আলম জমাদার ও সৈয়দ মোরশেদ উল্লাহ। বিজ্ঞপ্তি।