কর্ণফুলী গ্যাসের কর্মচারী সংসদ গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মচারী সংসদ গঠন উপলক্ষে আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে মো. ইউসুফ সরওয়ারকে সভাপতি ও আবু জাবের খতিবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কার্যকরী সংসদ গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, কোম্পানির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে এই সংসদ গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি।