কর্ণফুলী থানা আওয়ামী লীগের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংহত ও শক্তিশালী করতে হবে। বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারা বদ্ধ।তিনি ২ অক্টোবর স্থানীয় কলেজ বাজারে কর্ণফুলী থানা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল পর্যায়ে কর্মিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্ণফুলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোছলেম উদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জসীম উদ্দিন খান, সৈয়দ জামাল আহমেদ, জহির আহমদ, আবদুর রশিদ, অধ্যক্ষ আহমদ শরীফ, প্রদীপ দত্ত ও মোহাম্মদ ফারুক চৌধুরী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হায়দার আলী।উল্লেখ্য, আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।