কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মাতৃভাষা দিবস উদ্পাযন ও ইউনিয়ন কার্যালয় উদ্বোধন উপলক্ষে গত ২৫ ফেব্রুয়ারি চর পাথরঘাটায় আপন সাহেবের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডায়মন্ড সিমেন্টের স্পন্সরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপারেশন) প্রকৌশলী বনজ কুমার মজুমদার এবং উদ্বোধন করেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক হাকিম আলী।
সংগঠনের সভাপতি মনির আহমেদ বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরপাথরঘাটা ইউপির চেয়ারম্যান সাবের আহমেদ, চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং মারুফ আহমেদ।
প্রধান অতিথি বলেন, ভাষা আন্দোলনের পথ বেয়ে নানা আর্থিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে লাখ লাখ দেশপ্রেমিকের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। তাই ভাষা আন্দোলনের চেতনা আমাদের আজন্ম লালন করতে হবে।
ভাষার মর্যাদাকে সমৃদ্ধ করার আহ্বান জানিয়ে বনজ কুমার মজুমদার বলেন, একুশের চেতানায় উজ্জীবিত হয়ে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গীবাদ মুক্ত দেশ গঠনে সব শ্রেণী-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অনুষ্ঠান শেষে প্রধান ফিতা কেটে সংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়।