কর্ণফুলী থানা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী থানা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৯ আগস্ট কর্ণফুলী থানাধীন ডাঙারচর এলাকার রহমানীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী। এ ছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে ফলদ গাছের চারা প্রদান করা হয়।
এ সময় রহমানীয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাকিম আলী। অতিথি ছিলেন কর্ণফুলী থানা মানবাধিকার কমিশনের সভাপতি এম এ মারুফ, জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আহমদ, রহমানীয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, প্রধান শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ। বিজ্ঞপ্তি