প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী থানার পাঁচ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে ৮ মার্চ। নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন করতে না পারায় ভূমি প্রতিমন্ত্রীর পরামর্শে কমিটি ঘোষণা করা হয়েছে বলে থানা শাখার সভাপতি সৈয়দ জামাল আহমদ ও সাধারণ সম্পাদক হায়দার আলীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে ৪ মার্চ বিজ্ঞপ্তির মাধ্যমে আনোয়ারার ১১ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিকলবাহা ইউনিয়নে দিদারুল ইসলাম চৌধুরী সভাপতি ও আবদুল করিম ফোরকান সাধারণ সম্পাদক, চর পাথরঘাটায় সৈয়দ আহমদ সভাপতি ও জসিম উদ্দিন সাধারণ সম্পাদক, চরলক্ষ্যায় রফিক আহমদ সভাপতি ও মোহাম্মদ হারুনুর রশিদ সাধারণ সম্পাদক, জুলধায় আমির আহমদ সভাপতি ও রফিক আহমদ সাধারণ সম্পাদক এবং বড় উঠানে আমজাদ হোসেন সভাপতি ও আবদুল মান্নান খান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।—আনোয়ারা প্রতিনিধি