প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী রেজিমেন্টের ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) উদ্যোগে মেধাবী ক্যাডেটদের বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান গত বৃহস্পতিবার সাদার্ন বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কর্ণফুলী রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদা, প্রভাষক আতিকুর রহমানসহ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩ জন শিক্ষার্থীকে (ক্যাডেটদের) সম্মাননাসহ বৃত্তি প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, সুশৃঙ্খল জীবন গড়তে বিএনসিসি সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞপ্তি।