কর্তৃপক্ষ যা বলেন
পর্যায়ক্রমে আমরা সব কাজ করবমোহাম্মদ মন্জুর আলম সিটি মেয়রযানবাহন চলাচল নির্বিঘ্ন করতে এবং নগরের প্রবেশদ্বারগুলোতে নাগরিক দুর্ভোগ কমাতে পর্যায়ক্রমে আমরা সব কাজ করব। তুড়ি মেরে সব কাজ তো এখনই শেষ করা যাবে না। নগরের প্রবেশদ্বার এবং এর সঙ্গে যুক্ত সংযোগ সড়কগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়ক সম্প্রসারণসহ মানব উন্নয়নমূলক প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শুধু বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নয়, ৪০ লাখ নগরবাসীকে যথাযথ সেবা দিতে মেয়র হিসেবে সর্বোচ্চ চেষ্টা করব।সবার আগে সচেতনতা চাইআবদুচ সালাম চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষঅধিকাংশ প্রবেশদ্বারের গোলচত্বর ঘিরে গড়ে উঠেছে অবৈধ গাড়ির স্ট্যান্ড। গোলচত্বরগুলো ঢাকা পড়েছে পোস্টার, ব্যানার আর গম্বুজে। সড়কের ওপর বিশাল বিশাল তোরণ, সড়ক দখল করে কাঁচাবাজারের আধিপত্য এবং হকারদের উৎ পাত—যেন নগরচিত্রের অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। এসব জঞ্জাল দূর করতে প্রথমে নিজেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবাইকে পরিচ্ছন্ন, সুন্দর, নির্ঝঞ্ঝাট নগর উপহার দিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।সুষ্ঠু নীতিমালা প্রয়োজন অনুপম সেন সমাজবিজ্ঞানীসৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব শহর গড়ে তোলার উদ্যোগ নিলে শহরবাসী উপকৃত হতো। সুষ্ঠু নীতিমালা ও পরিবহন ব্যবস্থাপনা থাকলে নাগরিকদের কষ্ট দূর হবে। চট্টগ্রাম শহরকে বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলতে দেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন একটি বড় সুযোগ। এ খাতে পাওয়া অর্থের সঠিক ব্যবহার করলে বিশ্বদরবারে চট্টগ্রামবাসী মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।’ সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবসুভাষ বড়ুয়া নগর পরিকল্পনাবিদচট্টগ্রাম শহরের প্রবেশদ্বারকেন্দ্রিক জনদুর্ভোগের কারণ সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাব। বর্তমানে প্রবেশদ্বারগুলোতে যে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে সেভাবে চলা উচিত নয়। মূল সমস্যা না দেখে এসব প্রবেশদ্বারে বাসস্ট্যান্ড গড়ে তোলার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মানুষের ভোগান্তির কথাটা বিবেচনায় আনা হয়নি। আমি ডিসি ট্রাফিককে শহরের যানবাহন ব্যবস্থাপনা বিষয়ে একটি পরিকল্পনা দিয়েছি। শহরের বাইরে সুবিধাজনক জায়গায় বাসস্ট্যান্ড গড়ে তুলতে হবে। এ ছাড়া, যাত্রী ওঠানামার জন্য পার্কিংয়ের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করতে হবে।