কর্ত্তালা বেলখাইন মহাবোধি উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি খলিলুর রহমান বলেন, ‘শিক্ষার বিকল্প শিক্ষা, শিক্ষা ছাড়া সামনে যাওয়ার পথ নেই। একজন শিক্ষিত মানুষ তাঁর বিবেক ও বুদ্ধি দিয়ে সমাজ ও দেশের যে উপকার করতে পারেন অন্য কারও পক্ষে তা সম্ভব না-ও হতে পারে।’ সম্প্রতি পটিয়ার কর্ত্তালা বেলখাইন মহাবোধি উচ্চবিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। প্রধান শিক্ষক সাধন ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জয়নাল আবেদিন, বাদল চৌধুরী, মাহফুজুর রহমান ও মোহাম্মদ আলী। বক্তব্য দেন সফিকুল আলম চৌধুরী ও সাগরিকা চৌধুরী। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক বাদলচন্দ্র দাশকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।