কর্মজীবী শিশুদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের হিলভিউ আবাসিক এলাকার কারিতাস আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র মিলনায়তনে গত ৩১ মে অনুষ্ঠিত হয়েছে কর্মজীবী শিশুদের সঞ্চয়ে উদ্বুদ্ধকরণ শীর্ষক মতবিনিময় সভা। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাইট বাংলাদেশ ফোরাম এ সভার আয়োজন করে। এতে অতিথি ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, ডাচ্–বাংলা ব্যাংকের সহকারী রিলেশন অফিসার মো. আসাদুল্লাহ চৌধুরী, জনতা ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক শম্ভু দাশ, সমাজসেবক জসীম উদ্দিন ও শুধাংশু বিকাশ রায়। শুরুতে স্বাগত বক্তব্য দেন সুবর্ণা সেলিম। এরপর ব্রাইট বাংলাদেশ ফোরামের শিশুদের সঞ্চয় প্রকল্পের সার্বিক পরিচিতি তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী তৌহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি।