কর্মসংস্থান ব্যাংকে ৪টি পদের মৌখিক পরীক্ষা ২৭ মার্চ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মসংস্থান ব্যাংকে সিনিয়র অফিসার, অফিসার, সহকারী প্রকৌশলী এবং সহকারী প্রোগ্রামার পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৭ মার্চ থেকে নেওয়া হবে বলে বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়েছে। https://www.bb.org.bd/aboutus/career/mar102016_19_brc.pdf এই লিংক থেকেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত ভিন্ন তারিখে রোল নম্বর ও পদ অনুযায়ী এই মৌখিক পরীক্ষা নেওয়া হবে। বেলা ৩টা ৩০ মিনিটে নির্ধারিত তারিখে বাংলাদেশ ব্যাংক প্রধান ভবনের চতুর্থ তলা, মতিঝিল ঢাকায় এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব লাইলা বিলকিস আরা জানান, এই পরীক্ষা নেওয়া হবে ২৫ নম্বরে। উত্তীর্ণ হতে হলে প্রার্থীকে অবশ্যই ১৫ নম্বর পেতে হবে। পরীক্ষার জন্য প্রার্থীদের পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা
হবে না।
মৌখিক পরীক্ষার সময় ইতিপূর্বে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট, ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত সমমান সনদ (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ), বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ইস্যুকৃত সমমান সনদ (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ), নিজ জেলার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান/ মেয়র অথবা ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয় সনদের মূল কপি (বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে ইস্যুকৃত সনদ), পিতা/মাতা/পিতার পিতা/পিতার মাতা/মাতার পিতা/মাতার মাতার মুক্তিযোদ্ধা সনদের মূল কপি (প্রযোজ্য ক্ষেত্রে), উপজাতি সনদের মূল কপি (প্রযোজ্য ক্ষেত্রে), শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক প্রদত্ত নিবন্ধন/সনদের মূল কপি (প্রযোজ্য ক্ষেত্রে) অবশ্যই সঙ্গে আনতে হবে।