কর্মীদের পুরস্কৃত করল জিপিএইচ গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিপিএইচ গ্রুপের পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম
জিপিএইচ গ্রুপের পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত নিজস্ব কারখানার ৩৬ কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কার দিয়েছে। গত রোববার রাতে নগরের একটি রেস্তোরাঁয় কর্মীদের মধ্যে ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম বলেন, কর্মীরাই প্রতিষ্ঠানের প্রাণ। প্রতিষ্ঠানের কর্মী ও বেসরকারি খাতে শিল্প উদ্যোক্তারাই দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন। নতুন যন্ত্রপাতি ব্যবহারে কর্মীদের দক্ষতা অর্জনে গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, নির্বাহী পরিচালক এ বি সিদ্দিক, জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক কামরুল ইসলাম, মহাব্যবস্থাপক সরোজ কান্তি চক্রবর্তী, মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের মিডিয়া উপদেষ্টা ওসমান গনি চৌধুরী। অনুষ্ঠানে কারখানার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বিজ্ঞপ্তি।