কর্মীর ভোটে সেরা নির্বাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন নিয়ে কাজ করার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে। বড় হয়ে পেশা হিসেবে বেছে নিলেন ফ্যাশনকেই। তিনি হলেন শ্যারেন তুর্নে। কাজ করেন বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিক্টোরিয়া’স সিক্রেটে। বর্তমানে এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট তিনি। অতিসম্প্রতি কাজের স্বীকৃতিস্বরূপ সেরা ৫০ প্রধান নির্বাহীর তালিকায় (http://goo.gl/mNKqy) তাঁর নাম এসেছে। মজার বিষয় হলো, এই ৫০ জন সেরা প্রধান নির্বাহীর মধ্যে তিনিই একমাত্র নারী। কাজের পরিবেশ ও প্রতিষ্ঠান পরামর্শকবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান গ্লাসডোর এ তালিকা প্রকাশ করে। কর্মীদের দেওয়া এক বছরের রেটিং হিসাব করে প্রতিবছর প্রধান নির্বাহীর এ তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি।পুরো নাম শ্যারেন জেস্টার তুর্নে। জন্ম ১৯৫৮ সালে। ইউনিভার্সিটি অব ওকলাহোমা থেকে ব্যবসা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৯ সালে ক্যালিফোর্নিয়া অ্যান্ড ফেডেরেটেড ডিপার্টমেন্ট স্টোরে কাজ করার মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি। পরে ব্র্যান্ডস ইনকরপোরেটেড, নেইম্যান মারকুস স্টোর, এনএম ডাইরেক্টের মতো প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজিং, ক্রিয়েটিভ প্রোডাকশন, বিজ্ঞাপন ও জনসংযোগ বিষয়ে শীর্ষ পদে কাজ শেষে ২০০৬ সালে যোগ দেন ভিক্টোরিয়া সিক্রেটসে। এসবের পাশাপাশি একটি জাতীয় শিশু হাসপাতালের পরিচালক, কলম্বাস কোয়ালিশন অ্যাগেইনিস্ট ফ্যামিলি ভায়োলেন্সের পরিচালনা পর্ষদের সদস্য ও ইউনিভার্সিটি অব প্যানসিলভানিয়ার দি ওয়ার্থন স্কুলের উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য ফ্যাশন মেডেল অব অনার ও ডা. ক্যাথেরিন ওয়াইট অ্যাচিভমেন্ট পুরস্কার। এর আগে সর্বোচ্চ বেতন নেওয়া নারীপ্রধান নির্বাহীদের মধ্যেও ছিলেন শ্যারেন। ফ্যাশনকে পছন্দ করে এখনো কাজ করে যেতে চান তিনি।তথ্যসূত্র: ওয়েবসাইট