কলকাকলি উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাকলি উচ্চবিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৯ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হোসেন। বক্তব্য দেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল লতিফ মিয়া, আতাউর রহমান, রেজাউল হায়দার চৌধুরী, জাম্বুরি মাঠ সরকারি কলোনি অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম শামশুল আলম, সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, শিক্ষক একরামুল হক, কোহিনুর বেগম, কলকাকলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম প্রমুখ। সভা শেষে বার্ষিক ফলাফল প্রকাশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।