কলকাকলি উচ্চবিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেউ গেয়েছে গান, কেউ কবিতা, নৃত্যের ছন্দে মন ভরিয়েছে। কেউ পেয়েছে পুরস্কার, কেউ পায়নি। কিন্তু সবার মনে অপার আনন্দ। আগ্রাবাদ বহুতলা কলোনি কলকাকলি উচ্চবিদ্যালয়ের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে উঠেছিল আনন্দমেলা। ২৯ জানুয়ারি শিক্ষাসপ্তাহ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মো. সেকান্দর ও আসাদুল করিম। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আহামদুল হক। প্রধান অতিথি বলেন, ছেলেমেয়েদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও সমান পারদর্শী হতে হবে। এতে জাতি উপকৃত হবে, দেশ উন্নয়নের দিকে যাবে।’ তিনি ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়নে সহায়তার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আব্দুর রাজ্জাক, এস এম ইকবাল হোসেন, আব্দুল লতিফ মিয়া, ওয়াজিউল্লাহ, সামছুল আলম, শিক্ষক মো. রফিকুল আলম প্রমুখ।