কলকাতায় রঙ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় এক পোশাক প্রদর্শনীতে অংশ নিল ফ্যাশন হাউস রঙ। গত ২৭ থেকে ২৯ এপ্রিল ‘মেক এ উইশ’ ফাউন্ডেশনের উদ্যোগে হয়ে গেল ‘বাংলার রঙ’ নামের এই প্রদর্শনী।প্রদর্শনীতে পোশাক বিক্রির টাকার কিছু অংশ দেওয়া হয়েছে মেক এ উইশ ফাউন্ডেশনের তহবিলে। তারা জীবনবিনাশী রোগে আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করে।প্রদর্শনীর উদ্বোধন করেন ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্ত। এখানে এসেছিলেন অভিনয়শিল্পী ইন্দ্রানী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্ত, ফেরদৌস প্রমুখ।