কলম্বাস যদি বিবাহিত হতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনোই কলম্বাস আমেরিকা আবিষ্কার করতে পারতেন না, কারণ, অভিযানে যাওয়ার আগে তাঁকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হতো— তুমি কোথায় যাচ্ছ? কার সঙ্গে যাচ্ছ? কেন যাচ্ছ?  কীভাবে যাচ্ছ?  কী আবিষ্কার করতে যাচ্ছ?  এত লোক থাকতে তোমাকেই কেন যেতে হবে? তুমি যখন এখানে থাকবে না, আমি কীভাবে থাকব?  আমি কি তোমার সঙ্গে যেতে পারি?  তুমি ফিরবে কখন, তাই বলো।  রাতে বাসায় ফিরে খাবে তো নাকি?  আমার জন্য কী আনবে, বলো? তুমি আমাকে ছাড়া একা একা নিশ্চয় কোনো উদ্দেশ্য নিয়ে এই পরিকল্পনা করেছ।  পরবর্তী সময়ে তুমি এ রকম প্রোগ্রাম আরও করতে যাচ্ছ... উত্তর দাও না কেন? আমি আমার বাপের বাড়ি চললাম।  তুমি আমাকে আগে সেখানে পৌঁছে দাও।  আমি আর কোনো দিন ফিরে আসব না।  আচ্ছা? আচ্ছা বলতে তুমি কী বোঝাতে চাইছ?  তুমি আমাকে ঠেকাচ্ছ না...কেন? আমি বুঝতে পারছি না, এই আবিষ্কারটা আসলে কিসের আবিষ্কার।  তুমি সব সময় এ রকম করো।  গতবারও তুমি একই কাজ করেছিলে।  এখন থেকে তুমি এ ধরনের ছন্নছাড়া কাজ করতেই থাকবে?  আমি এখনো বুঝতে পারছি না, এখনো এমন কী আছে যে আবিষ্কার করা হয়নি? ওয়েবসাইট অবলম্বনে