কলম্বিয়া নাকি কলাম্বিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গত বছরের জুন মাসে কোপা আমেরিকার ফুটবলে কাঁপিয়েছিল কলম্বিয়া। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও কলম্বিয়াকে নিয়ে বেশ মাতামাতি হয়েছিল। সেই মাতামাতির মধ্যমণি ছিল খেলার পণ্যসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। কলম্বিয়া ফুটবল দলের জার্সি বানিয়েছিল প্রতিষ্ঠানটি। বিভিন্ন বিজ্ঞাপনে ইংরেজিতে Colombia ছাপতে গিয়ে ভুলে Columbia ছাপিয়ে দেয় অ্যাডিডাস। কলাম্বিয়া তো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্টেট। এই ভুলে টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়ে অ্যাডিডাস। বিভিন্ন বিজ্ঞাপনে কলম্বিয়ার তারকা ফুটবলারদের ছবি আর দেশের নাম ভুল হিসেবেই প্রকাশ করে অ্যাডিডাস। বিজ্ঞাপন প্রচার ও প্রকাশের দুই দিনের মধ্যেই সব বিজ্ঞাপন সরিয়ে নেয় অ্যাডিডাস। কলম্বিয়া ফুটবল দল অ্যাডিডাসের ভুল নিয়ে তেমন মাতামাতি না করলেও ভক্তরা ছেড়ে কথা বলেনি। ‘এপিক মিসটেক’ হিসেবে টুইটারে সেই বিজ্ঞাপন ভাইরাল হয়েছিল তখন।

নিউজ লিমিটেড অস্ট্রেলিয়া অবলম্বনে জাহিদহোসাইনখান