
কলার গুণাগুণ
* কলার শর্করা, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও মিনারেল খুব দ্রুত শরীরে শক্তি এনে দেয়।
* কলা মাংসপেশিকে কোমল ও মসৃণ করে স্নায়ুকে সতেজ রাখতে সহায়তা করে।
* পাকা কলা পাকস্থলীকে সক্রিয় রাখতে সহায়তা করে।
অ্যাসিডিটি কমাতে খুব বেশি সহায়ক একটি ফল হলো কলা।
কলা রক্তচাপ কমাতে সাহায্য করে এবং স্ট্রোক প্রতিরোধ করে।

পেঁপের গুণাগুণ
* পেঁপের ভিটামিন এ, সি এবং ই অখেরোস্ক্লেরোসিস এবং ডায়াবেটিস ও হৃদ্রোগ প্রতিরোধে সহায়তা করে।
* প্রতিদিন পেঁপে খেলে চোখের বয়সজনিত রোগ অনেক কমে যায়।
* মুখে রুচি বাড়ায় এবং হজমে সহায়তা করে।
* মিষ্টি এই ফলটি অ্যান্টি-অক্সিডেন্ট, ফ্লেভানয়েড, লুইটেন, বিটা ক্যারোটিনযুক্ত যা ক্যানসারের ঝুঁকি কমায়।
* ব্রণের দাগ কমাতে সাহায্য করে এই ফলটি।
যাঁদের খেতে মানা
* যাঁদের ডায়াবেটিস আছে তাঁদের জন্য সম্পূর্ণ পাকা কলা মানেই বিপদের হাতছানি।
* বেশি পেঁপে খেলে শ্বাসযন্ত্রের পীড়া দেখা দিতে পারে।
* যাঁদের মাইগ্রেনের সমস্যা আছে তাঁরা পেঁপে খান, কলা থেকে দূরে থাকুন।
* দাঁতের ক্ষয় এড়াতে কলা কম খান।
* গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগে আক্রান্ত ব্যক্তিরা পেঁপে খেলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
* যাঁদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাঁদের জন্য কলা না খেয়ে পেঁপে খাওয়া ভালো।
* শরীরের ওজন কমাতে পেঁপে খেতে পারেন।
গ্রন্থনা: আহসান মাহমুদ