কলাউজানে শ্রমিক লীগের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের সম্মেলন ১৩ সেপ্টেম্বর সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে মো. শামসুল আলমকে সভাপতি, স্বপন কান্তি নাথকে সাধারণ সম্পাদক ও মো. কামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফরিদ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নুরুচ্ছফা ও কলাউজান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ ওয়াহেদ।
বক্তব্য দেন ইয়াছিন চৌধুরী, আবদুল জব্বার, নুরুল আলম, জহির উদ্দিন, তৌহিদুর রহমান প্রমুখ।