কলার খোসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলা খেয়ে কলার খোসা রাস্তায় ফেলি না। গ্রামের পথে গরু-ছাগল খুঁজি। ওদের পেলে মুখের সামনে ধরি, খাওয়া শেষে অবলা প্রাণীগুলো ওদের কালো চোখজোড়া মেলে আমার দিকে তাকিয়ে থাকে। তখন ওদের মায়াভরা চোখে চোখ রাখতে পেরে ভালো লাগে। ওদের গায়ে হাত বুলিয়ে দিয়ে বলি, আবার দেখা হবে। হুম।
একবার অনেক খুঁজেও পথে অবলাদের পেলাম না। কলার খোসা পকেটে রেখে দিলাম। রেখে দিলাম, আবার ভুলেও গেলাম। পরের দিন আম্মা বললেন, প্যান্টের পকেটে কী রাখছিলি?
মনে পড়ে। মাথা চুলকে হেসে ফেলি।
ঢাকা শহরের চা-দোকানদারকে যখন বলি, কলার খোসা কোথায় ফেলব? তখন দোকানদার মুখে কিছু না বলে এমনভাবে তাকিয়ে থাকে যেন নতুন পাগল দেখল।