কলেজছাত্রী হাসিনার খুনিদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত কলেজছাত্রী হাসিনা আকতার
নিহত কলেজছাত্রী হাসিনা আকতার

কক্সবাজারে কলেজছাত্রী হাসিনা আকতারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ১ এপ্রিল বিকেলে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মানববন্ধন করেন স্থানীয় লোকজন।
মানববন্ধনে বক্তব্য দেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরী, দৈনিক আপনকণ্ঠ-এর ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার, অ্যাডভোকেট জসিম উদ্দিন, আওয়ামী ওলামা লীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম সরওয়ার চৌধুরী প্রমুখ।
গত ৩১ মার্চ সকালে কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, উপাধ্যক্ষ ছলিমুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. সোলাইমানসহ হাসিনার কয়েকজন সহপাঠী।
অধ্যক্ষ বলেন, ‘মেহেদির দাগ না শুকাতেই মেধাবী ছাত্রী হাসিনাকে যৌতুকের বলি হতে হলো। আমরা ঘাতকদের গ্রেপ্তার চাই।’
উল্লেখ্য, গত ২৯ মার্চ বিকেলে পুলিশ কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের মাইজপাড়ার শ্বশুরবাড়ি থেকে হাসিনা আকতারের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করে। হাসিনা কক্সবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল–সংলগ্ন নাপ্পাইঞ্জাপাড়ার মৃত আবদুল মোনাফের মেয়ে। গত ২৫ ফেব্রুয়ারি হাসিনার সঙ্গে চৌফলদণ্ডী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মোস্তাক আহমদের ছেলে ইয়াছিন আরাফাতের বিয়ে হয়।
পুলিশ জানায়, ৩০ মার্চ রাত সাড়ে ১০টায় হাসিনার বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ইয়াছিন আরাফাতকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় হাসিনার দেবর জাহেদুল ইসলাম, শ্বশুর মোস্তাক আহমদ, শাশুড়ি হোসনে আরা বেগম ও জা রেবেকা বেগমকে আসামি করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, মামলার খবর পেয়ে আসামিরা সবাই আত্মগোপনে চলে গেছেন। তঁাদের ধরতে অভিযান চলছে।