কলেজপড়ুয়ার ছুটির দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজগামী ছেলেমেয়েরা সপ্তাহের অন্যান্য দিনের চেয়ে ছুটির দিনটাকেই বেশি পছন্দ করে। কারণ, সেদিন শারীরিক পরিশ্রম এড়িয়ে অলস সময় কাটানো যায়। তবে কলেজ-উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ছুটির দিনেও বেশ কর্মতৎপর থাকে। সপ্তাহের শেষ দিনে বা ছুটির দিনগুলোতে অন্যান্য কাজের চাপ কম থাকায় অনেকেই শরীরচর্চার ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করে। যুক্তরাষ্ট্রের ক্যানসাস ও ডেনভার অঙ্গরাজ্যের ছাত্রছাত্রীদের কায়িক শ্রমের অভ্যাসের ওপর পরিচালিত এক গবেষণায় এ তথ্য মিলেছে। আমেরিকান সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এ-সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হয়েছে।ক্যানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষক জেরোন এম সেইন্ট অং বলেন, একজন মানুষের শিক্ষাগত যোগ্যতা তাঁর শারীরিক পরিশ্রমের ওপর প্রভাব ফেলে। খালিজ টাইমস।