কলেজিয়েট ও বাকলিয়া উচ্চবিদ্যালয়ে জাতিসংঘবিষয়ক সাধারণ জ্ঞান পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতিসংঘ বিদ্যালয় সংস্থার উদ্যোগে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো দ্বাদশ জাতিসংঘবিষয়ক সাধারণ জ্ঞান পরীক্ষা।
১৮ এপ্রিল অনুষ্ঠিত পরীক্ষায় কলেজিয়েট স্কুলের পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী। আর বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র তুলে দিয়ে পরীক্ষা উদ্বোধন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ এন মোহামদ উল্লাহ।
পরীক্ষায় অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার বিভাগীয় চেয়ারম্যান বেলায়েত হোসাইন, ভাইস চেয়ারম্যান নীল রতন দাশগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মনজেদ আলী, মহিলাবিষয়ক সম্পাদিকা কোহিনুর শাকি প্রমুখ। জাতিসংঘবিষয়ক সাধারণ জ্ঞান পরীক্ষার সহযোগিতায় ছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তি।