কলেজিয়েটসের প্রীতি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র সমিতি চট্টগ্রাম কলেজিয়েটসের প্রীতি সমাবেশ ২৯ জানুয়ারি আনোয়ারা পারকি সৈকতে একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ, গল্প, আড্ডা, গান ও কলেজিয়েটস পরিবারের সদস্যদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে তিনজন প্রবীণ কলেজিয়েটস মোহাম্মদ সাইফুর রহমান, মোহাম্মদ মহসিন খান ও এম ইমাম হোসেনকে সম্মাননা জানানো হয়। এ সময় কলেজিয়েটসদের সম্প্রীতি ও মেলবন্ধনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে চলতি বছরের ২৪ ও ২৫ ডিসেম্বর চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৮০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান করার ঘোষণা দেওয়া হয়।
প্রীতি সমাবেশে প্রাক্তন ছাত্রদের মধ্যে অংশ নেন মোস্তাক হোসাইন, নুরুল আমিন খান, এবাদত উল্লাহ, আশরাফুল আনোয়ার, ফরিদুল আলম, ফজলুল হক, আনোয়ারুল কাদের, মো. জাকারিয়া, জয়নুর রশিদ, বশিরুল ইসলাম, মাহফুজুল হক চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ, জাহাঙ্গীর মিয়া, হাসানুজ্জামান, মো. আবু নইম, মো. শাহজাহান, সাদেকুর রহমান, জয়নাল আবেদীন প্রমুখ। বিজ্ঞপ্তি।