কলেজিয়েটসের প্রীতিসমাবেশ ৬ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন কলেজিয়েটসের উদ্যোগে ৬ ফেব্রুয়ারি প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্রসৈকতে অবস্থিত লুসাই রিসোর্টে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই সম্মিলনের আয়োজন করা হয়েছে।
১৮ জানুয়ারি কলেজিয়েট স্কুলে অবস্থিত সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রীতি সমাবেশ সফল করতে ৩ ফেব্রুয়ারির মধ্যে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিবন্ধন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের সহসভাপতি সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাক হোসাইন।
নিবন্ধনের জন্য মুঠোফোনে (আশরাফুল আনোয়ার ০১৭১৫–১৯৬৭১৫ ও গোলাম মহিউদ্দিন ০১৭২৬–০৩৯১৬৪) যোগাযোগ করতে হবে। ২৪ জানুয়ারি প্রীতিসমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।