প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১ ও ১২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় নিবন্ধন চলছে। নিবন্ধনের শেষ তারিখ ১২ আগস্ট। বিস্তারিত cse-events.ruet.ac.bd/ncpc এই ওয়েবসাইটে।
রুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এ প্রোগ্রামিং প্রতিযোগিতায় সহযোগী হিসেবে আছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও গণমাধ্যম সহযোগী হিসেবে থাকছে ক্যাম্পাস টু ক্যারিয়ার ২৪ডট কম।