কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। নানা প্রতিকূলতার মধ্যেও ফলাফল নিয়ে সন্তুষ্ট অধ্যক্ষ মো. আজিজ উদ্দীন। তিনি বলেন, ‘আমার প্রতিষ্ঠানের জন্য বাড়তি কোনো জনবল নেই। স্কুলের শিক্ষকেরাই কলেজের ছাত্রদের পড়িয়েছেন। তারপরও ফলাফল ভালো হয়েছে, এ নিয়ে আমরা আনন্দিত।’ কলেজিয়েট স্কুল চট্টগ্রাম বোর্ডে ১৫তম স্থান দখল করেছে। ১৫৬ জনের মধ্যে ১৪৩ জন পাস করেছেন। এর মধ্যে ১০ জন জিপিএ-৫ পেয়েছেন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৮১ এবং বাণিজ্য বিভাগে ৯৮ দশমিক ৭০। জিপিএ-৫ না পেলেও ফল নিয়ে খুশি জয় দে বলেন, ‘আমাদের দিয়েই এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু। আগামী দিনে ভালো ফলাফলের মাধ্যমে কলেজ বিভাগের সুনামও ছড়িয়ে পড়বে বলে আমি আশাবাদী।’ স্কুল ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থীদের এমন উৎসব নতুন নবম শ্রেণীর ছাত্র ঋত্বিক চৌধুরীর কাছে বেশ আনন্দের। সে জানায়, ‘আমরাও ভবিষ্যতে এ ধারাবাহিকতা রক্ষায় সচেষ্ট থাকব।’