প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজিয়েট স্কুলের নবনিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিনের সঙ্গে গত ২৮ মে স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন চট্টগ্রাম কলেজিয়েটসের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম কলেজিয়েটসের পক্ষে উপস্থিত ছিলেন সেলিম জাহাঙ্গীর, নুরল আমিন খান, ফরিদুল আলম, আশরাফুল আনোয়ার, আ ন ম ওয়াহিদ দুলাল, গোলাম মহিউদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম, শওকত ওসমান, মোহাম্মদ হাসেম, রাজিউর রহমান প্রমুখ। এ সময় সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, স্মারক গ্রন্থ ও কলেজিয়েটসের ডিরেক্টরি উপহার দেওয়া হয়। মতবিনিময় সভায় প্রধান শিক্ষক কলেজিয়েটসের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ২০১৬ সালে অনুষ্ঠিতব্য কলেজিয়েট স্কুলের ১৮০ বছর পূর্তি উৎসবসহ বিভিন্ন আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি।